প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৪, ৬:২৭ পি.এম
সাতক্ষীরায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম ভূইয়া এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাবিজুল ইসলাম।
এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। স্টলগুলোতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রযেক্ট তৈরী করে প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.