প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২১, ১১:১৬ এ.এম
সান্তাহারে গাঁজাসহ গ্রেফতার-১

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ২০০গ্রাম গাঁজাসহ মোঃ মোজাম্মেল হক (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। রবিবার বিকেল সাড়ে তিন টায় পৌর শহরের কলসা মিশন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোজাম্মেল হক উপজেলার সান্দিড়া বেপারীপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকেলে পৌর শহরের কলসা মিশন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশের সদস্যরা।
এসময় তার কাছ থেকে ২০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর একজন পালিয়ে গেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.