প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ১২:০৭ পি.এম
সান্তাহারে ট্রেন থেকে চোলাই মদসহ গ্রেপ্তার ১

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে। মাদক বিরোধী অভিযানে সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযমের নেতৃত্বে উপ-পরিদর্শক সাজ্জাত হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত অন্ত:নগর ট্রেনে অভিযান চালিয়ে খ নং বগির দরজা সামনে হইতে ৩ লিটার চোলাই মদ সহ দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার নথন মাদিলাহাট গ্রামের মোজ্জামেল মন্ডলের ছেলে নাসিম হোসেন ওরফে রুবেল (৩৮) গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে রাতেই সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আসামীকে শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.