প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ২:৩০ পি.এম
সাপের কামড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু কেশবপুরে

যশোরের কেশবপুরে বিষধর সাপের কামড়ে ইজাহার আলী গাজী (৭৫) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার ভোরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত ইফাজতুল্যা গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ইজাহার আলী গাজী বসত ঘরে বারান্দায় ঘুমিয়ে ছিলেন।
সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাইরে যান। সেখান থেকে ফিরে বারান্দায় উঠলে তার পায়ে বিষধর গোখরা সাপে কামড়ে দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন এসে দেখতে পায় বৃদ্ধের পাশে একটি গোখরো সাপ রয়েছে। তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কৃষক ইজাহার আলী গাজীর ছেলে আদর আলী বলেন, খুলনায় নেওয়ার পথে তার বাবা মারা যান। এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসানুল মিজান রুমি বলেন, ইজাহার আলী গাজীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.