প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২১, ২:৪১ পি.এম
সাপের কামড়ে যুবকের মৃত্যু

মাসুদ রানা লেমন , ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে সাপের কামড়ে রুবেল (২৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে, বুধবার আজ রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তার রুমে অজ্ঞাত বিষধর সাপ তাকে দংশন করে। সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক সকাল ১০ টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে চেয়ারম্যান মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.