প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ২:৩১ অপরাহ্ণ
সামনে চেয়ারে বসা নিয়ে তানোরে আ.লীগের দু পক্ষের মারামারি

তানোর- রাজশাহী প্রতিনিধি :রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষের মারামারিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, শুক্রবার বিকেলে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থিতা বাছাই নিয়ে উপজেলা হলরুমে বর্ধিত সভা শুরু হয়। শুরুর কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর অনুসারীদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে তা চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়।
মারামারির পর ঘটনাস্থলে উপস্থিত হন গোদাগাড়ী তানোর আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।উক্ত অনুষ্ঠানে এমপি আসার পরে সভা-সমাবেশ টি নিয়ন্ত্রণে আসে এবং এবং তানোর উপজেলার সকল ইউনিয়ন এর প্রার্থীদের প্রার্থিতা জমা নেন জেলার নেতা কর্মীরা অল্প সময়ের জন্য সভা শেষ করেন।
জেলার নেতারা বক্তব্যে জানান যদি কেউ দলের ভিতরে বিশৃংখলা সৃষ্টি করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং দল এর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।
পুলিশ জানিয়েছে, বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেব্যাপারে তৎপর রয়েছে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.