বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঙালি নদী থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুন) রাত সাড়ে ১১টায় উপজেলার ছাগলধরা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ৩-৪ দিন আগে এই নারীর মৃত্যু হয়েছে। এর আগে রাত ৯টায় নদীতে মাছ ধরতে যাওয়া লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তার ৩-৪ দিন আগে মৃত্যু হয়েছে। তার পড়নে শাড়ি এবং গেঞ্জি রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.