সুজিত কুমার দত্ত সালথা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে শীতার্ত, অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি ) সকাল ১১টায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চত্বরে এই কম্বল বিতরণ করা হয়। এসময় মোট ৪৭০জন শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, ইউপি সচিব আব্দুস সোবহান, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র ইউপির গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.