প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ২:৫৮ পি.এম
সালথায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলা বাড়ির পাশে আড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম তাওহীদ সর্দার (৫), সে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের উত্তর মদনদিয়া গ্রামের মঞ্জুর সর্দারের ছেলে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে নিহতের বাড়ির পাশে এই ঘটনা ঘটে। জানা যায়, শিশু তাওহীদ সকাল ৯ টার দিকে তার বড়ভাই ও চাচাতো দুই ভাইসহ মোট চারজন বাড়ির পাশে আড়ায় গোসল করতে নামে। এসময় তাওহীদের মা রান্না করছিলো এবং তার বাবা সালথাা বাজারে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলো। কিছুক্ষন গোসল করার পর তাহহীদ বাদে সবাই উপরে গিয়ে কাপর পরিবর্তন করে, তবে তাওহীদের কেউ খোঁজ নেয় নাই। প্রায় ঘন্টা খানেক পর তাওহীদ কে খুঁজে না পেয়ে পানিতে খোঁজ করলে পানিতে তার নিথরদেহ খুজে পায়।
এরপর স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাওহীদকে মৃত ঘোষণা করে। পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.