এস এ মিশন ,সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধা, সুন্দরগঞ্জ ধর্মপুর ডাকুয়া বাড়ি এলাকায় মোঃ আতোয়ার মিয়ার বাড়িতে আনুমানিক সকাল ৭.টা ৩০ মিনিটে ঝুলন্ত তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
এতে ১টি ঘর ও একটি গোয়ালঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। উক্ত ঘটনায় কেউ অগ্নিদগ্ধ না হলেও আর্থিক ক্ষয় ক্ষতি ও মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে অনেকেই। এ ঘটনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মোঃ আতোয়ার মিয়ার পরিবার ।
১টি থাকার ঘড় পুড়ে একেবারে বসবাসের অযোগ্য হয়ে পরেছে। ঘটনা স্থানে ভুক্তভোগীরা করুন সুরে আমাদের জানায়, "আমরা খুব অসহায় ও গরিব। দিন আনি দিন খাই। আমাদের সবকিছু শেষ হয়ে গেল। থাকার মতোন একটা চটি নেই, খাবার মতোন একমুঠো চালও নেই,সব পুড়ে ছাই হয়ে গেল।
আমি এখন কি করবো পরিবার নিয়ে কথায় থাকবো" নানা হৃদয় বিদায়ক বিলাপে ভারি হয় ধর্মপুরের বাতাস । এলাকাবাসী জানান যে, আমরা আগুন দেখে এগিয়ে আসি এবং নেভানোর অনেক চেস্টা করি। কিন্তু কিছুই বাঁচাতে পারিনাই তবে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.