টাঙ্গাইলের মির্জাপুরে মাল্টিপ্লাগ মেরামত করার সময় বিদ্যুৎ স্পর্শে রাব্বি মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি চামারী ফতেপুর গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে এবং ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আনাইতারা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাব্বি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গিয়ে নষ্ট মাল্টিপ্লাগ মেরামত করার চেষ্টা করে। মাল্টিপ্লাগের লাইন চেক করার এক পর্যায়ে সে বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.