আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল হাসান খুররমের আনারস মার্কার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বুধবার রাত ৯ টায় শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মির্জাপুর কান্দিপাড়া গ্রামে এই নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল হাসান খুররম।
তিনি বলেন, আমার প্রথম নির্বাচনী আলোচনা সভা আমার এলাকা মির্জাপুর কান্দিপাড়ায় শুরু করলাম।
আজ থেকে আপনারা সবাই খুররম হয়ে আনারস মার্কায় একটি করে ভোট চাবেন এবং আগামী ১১ নভেম্বর সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আনারস মার্কায় ভোট দিবেন। আর উন্নয়ন নিয়ে কোন চিন্তা করবেন না সরকারি দল যদি ১ কিলো রাস্তা করে আমি খুররম ৫ কিলো রাস্তা করবো। সরকারি দল ৫ লক্ষ টাকার অনুদান নিয়ে আসে আমি ১০ লক্ষ টাকার অনুদান নিয়ে আসবো। অনুদান রাস্তা ঘাটের উন্নয়ন কিভাবে করতে হয় আমার সব জানা আছে আর আমি সব সময় অফিস আদালতেই থাকি অতএব আপনাদের বিপদে আপদে অতিতেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা আমাকে একটা বার চেয়ারম্যান নির্বাচিত করবেন আমি আপনাদের সেবা করতে চাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.