মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ির গুইমারা সেক্টরের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি'র উদ্যােগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার উদ্ভোধন করেন পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি।
রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি,র ক্রীড়াঙ্গন মাঠে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিজিবি দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন পিএসসি'র পত্নী, খেদাছড়া ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন স্বস্ত্রীক, সুবেদার মেজর গোলাম মোহাম্মদ, প্রধান সহকারী মোঃ জাহিদুল ইসলাম, নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন।
অন্যােন্যদের মাঝে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ,গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এ সময়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির শিল্পীগোষ্ঠী কতৃক দলীয় ত্রিপুরা নৃত্য, চাকমা, আসাম ও মারমা নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও বিজিবি'র নিজস্ব শিল্পীগন বিভিন্ন গান ও কৌতুক পরিবেশন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.