প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ৬:৪৪ পি.এম
স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

শিক্ষার্থী। শুক্রবার সকালে ওই ক্যাম্পে সেবা নিতে আসা পৌরসদরের গুনবহা গ্রামের গৃহিনী হোসনেয়ারা বেগম (৫৫) ও পূর্ব কামারগ্রামের রবিউল ইসলাম (৬০) বলেন, শহরের মাঝখানে হাঁটার পথে এমন স্বাস্থ্য সেবার আয়োজনে আমরা মুগ্ধ। এখান থেকে আমিসহ অনেকেই উপকৃত হচ্ছে। শুক্রবার এবং ভোরবেলা আয়োজকদের এমন দুটো ভাবনাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রাস্তায় হাঁটাহাঁটির সময় সকলের জন্য সহায়ক হয়েছে। সংগঠনের উদ্যোক্তা মুখলিসুর রহমান মাহিন জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শিবপুরের হেলিপোর্ট এলাকায় বঞ্চিত শিশুদের নিয়ে আমরা একটি স্কুল পরিচালনা করি। সেখানে শুরুতে প্রায় ৫০জন শিশুকে পাঠদান করা হতো। বর্তমানে শিক্ষার্থী একটু কমেছে। এক বছরে ছয় শতাধিক বিভিন্ন জাতের বৃক্ষরোপন ও পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনায় পৌরবাসীকে উদ্বুদ্ধ করতে পনেরটি ঝুড়ি বিতরণ করা হয়েছে। বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন জানান, বিউটিফুল বোয়ালমারীর নানাবিধ সামাজিক কার্যক্রম প্রশংসনীয়। আমি নিজেও তাঁদের কয়েকটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছি ও তাঁদের সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.