প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২২, ১২:৩৯ পি.এম
সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতার মৃত্যু!

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ২৩ জানুয়ারি ২০২২ খ্রিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন সাচ্চু সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।
গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সান্তাহার পৌর শহরের নামা পৌওতা এলাকায় ওয়াকসপ মসজিদের সামনে দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয় নিজাম উদ্দিন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য আদমদীঘি সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার(২২ জানুয়ারি) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায় রবিবার রাতে চিকিৎসক মৃত ঘোষণা করলে ওই রাতে নিজ বাড়ী সান্তাহারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এবং রবিবার জোহরের নামাজের পর সান্তাহার বি’পি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.