গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বুধবার (৫ জানুয়ারি)। প্রথম বারের মতো এবার নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাবাড়ি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ প্রার্থী হাসিনা মমতাজ শ্রীপুর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, রাজাবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিনা মমতাজ নৌকা প্রতীকে ১০ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.