বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী গাড়ির সঙ্গে অজ্ঞাত পরিবহনের সংঘর্ষের ফলে একজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২৬ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোররাত থেকেই পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ অংশে পরিবহনের চাপ ছিল। এতে ধীরগতিতে চলাচল করছিল যানবাহন।
এছাড়া সকালের দিকে সেতুর ২৬নং পিলারের কাছে ঢাকাগামী লাশবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে অজ্ঞাত আরেকটি পরিবহন ধাক্কা দিলে চালক আহত হয়। এতে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সেতুতে টোল আদায় বন্ধ ছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। এতে সেতুর দুই পাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.