প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ২:৫৮ পি.এম
১৫ টি ঘোড়া উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি: আজ বুধবার (২৭ অক্টোবর)সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বেনাপোল স্থলবন্দর দিয়ে সকাল ১০.৩০ মিনিটের দিকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা ভারত-বাংলাদেশ নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।
প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া গুলো হস্তান্তরের সময় বাংলাদেশে সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার, এবং ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মৌনমিথ সিং সবরওয়াল।
বাংলাদেশ বর্ডার গার্ডের এডি সেলিম জানায়,ঘোড়া হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.