রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ এমভি অভিযান-১০ নামে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে লঞ্চে।
এ ঘটনায় ৪১ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.