
৭নং রাতোর ইউ"পির চেয়ারম্যানের সফলতার বিশেষ অর্জন।
মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি;
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউ"পি চেয়ারম্যান আব্দুর রহিমের বিগত প্রায় পাঁচ বছরের সফল চেয়ারম্যান হিসেব অনেক খ্যাতি এফং বিশেষ সন্মাননা পদক পান যেমন, মাদার তেরেসা ক্রেস্ট,জানুয়ারী/২০২১ ইং,
শেরে বাংলা ফজলুল হক/২০২১ ইং সন্মাননা স্মারক ক্রেস্ট এবং বাংলাদেশ চেয়ারম্যান ফোরাম থেকে সফলতার সহিত ক্রেস্ট সনমাননা স্মারক অর্জন করেছেন।
আজ (২৫ এপ্রিল) রবিবার তার নেকমরদ বৈঠক খানায় আবার উক্ত ইউ"পির চেয়ারম্যান প্রার্থী হিসেব পারিবারিক ভাবে এক আলোচনায় এ সিদ্ধান্ত নেন।
উক্ত আলোচনা বৈঠকে উপস্থিত ছিলেন, তার বিভিন্ন হিতাকাংখিরা
অন্যদিকে তিনার পাঁচবছর শাসন কালে অসহায় গরীব দুঃখী সহ সকল সরকারি প্রোগ্রাম এযাবত সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন মর্মে দাবী করেন।
তবে এবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনার বিপক্ষে ৩/৪ জন প্রার্থী থাকতে পারে বলে সাংবাদিকদের জানান,
অপরদিকে তার নির্বাচনী এলাকা থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে তেমন কোন অনিয়ম বা অভিযোগ উঠেনি মর্মে জানাযায়।
বর্তমান চেয়ারম্যান হিসেবে তিনি এখনো ৭নং রাতোর ইউনিয়নের দ্বায়িত্বে আছেন এবং চেয়ারম্যান আব্দুর রহিম আরো বলেন, তিনি স্বর্ন পদক ৪টি সহ চেয়ারম্যানের প্রায় পাঁচ বছরে ১১ টি পুরস্কার বিভিন্ন পর্যায়ে পেয়েছেন। এতে তিনি বলেন তার কৃর্তিত্বের এসব অর্জন।
এ বিষয়ে তিনি তার নির্বাচনী এলাকার জনগনের নিকট আবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.