প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২১, ১০:০৮ এ.এম
৭,৮,৯ নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ চাই মহিলা মেম্বার পদ প্রার্থী সেলিনা আক্তার রিতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদ প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা।
শনিবার বিকালে উপজেলা ডাক্তারখালি এলাকায় এ গণসংযোগ করেন মেম্বার প্রার্থী সেলিনা আক্তার রিতা। এসময় সেলিনা আক্তার রিতা বলেন আসন্ন ইউপি নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডে মহিলা মেম্বার হিসাবে নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ চাই।
আমি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর জন্য সল্পমূলে বিশুদ্ধ পানির সংযোগ স্থাপনে ব্যবস্থা করবো। বৈধ ভাবে গ্যাস সংযোগ স্থাপনের জন্য কাজ করবো।
একটি মাদক মুক্ত আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করবো। তাই আমি আশাবাদী আগামী ইউপি নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.