আসন্ন ৪র্থ ধাপে শ্রীবরদী উপজেলার ২ নং রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আব্দুর রউফ মিয়া তার নির্বাচনী এলাকা গুলোতে ফুটবল মার্কার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আব্দুর রউফ বলেন, আমি রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করতেছি। ৮নং ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচন করার জন্য সমর্থন দিয়েছে। আমি নির্বাচনে আসছি মেম্বার হওয়ার জন্য না আমি আমার ৮নং ওয়ার্ডবাসীদের সেবা করার জন্য।
রাণীশিমুল পাইলট ইউনিয়নের ৮নং ওয়ার্ডটি একটি অবহেলিত ওয়ার্ড। এই ওয়ার্ডে এখন পর্যন্ত কোন রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন দেশের বাহিরে ছিলাম। আমার এলাকার রাস্তাঘাটের বেহাল ধসা দেখে আমি আমার নিজ অর্থায়নে এই এলাকার রাস্তাগুলো মেরামত করে দেই।
আমার ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচন করতে বলে
তাই আমি আমার ওয়ার্ডবাসীদের সেবা করার জন্যই নির্বাচনে আসছি। মহান আল্লাহ তায়ালা আমাকে অর্থ সম্পদ দিয়েছেন তাই আমার পরিষদের কোন টাকার খাওয়ার দরকার হবে না। আমি যাতে করে গরীব মেহনতী মানুষের পাশে থেকে সেবা করতে পারি এটাই আমার চাওয়া।
আমি গরীর অসহায় মানুষকে ভিজিডি চালের কার্ড, মহিলাদের জন্য বিধবা ভাতা, শিশুদের জন্য পুষ্টি ভাতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, হতদরিদ্রের জন্য মাটি কাটা কার্ড আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বিনামূল্যে বিতরণ করবো।
এলাকার রাস্তাঘাট মেরামত, ইউড্রেন, কালভাট, মসজিদ মাদরাসার জন্য উন্নয়ন, কবরস্থানে মাটি ভরাট সহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ আমি করবো
আমি নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো।
তিনি আরো বলেন, ৮ নং ওয়ার্ডের জনগণ আমাকে ফুটবল মার্কায় আগামী ২৬ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে ফুটবল প্রতীকে একটি করে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে এবং
আমি আশাবাদী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি আমার ফুটবল প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.