প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ
পাঁচবিবিতে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল কাইয়ুম,জয়পুরহাট: জয়পুরহাট পাঁচবিবিতে ৫১তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল খেলায় আয়মারসুলপুর হাজী মুনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে এই খেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন চৌধুরী, উপজেলা স্কাউটস্ এর সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন প্রমুখ।
আয়োজনে ছিল উপজেলা জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। আয়মারসুলপুর হাজী মুনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার দল ভলিবল বালকদলে চ্যাম্পিয়ন সহ বালক এ গ্রæপে সাইকেল খেলায় প্রথম ও দ্বিতীয়, ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান, সি গ্রæপে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান, দীর্ঘলাফে প্রথম স্থান ও ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে। প্রধান শিক্ষক শামসুল আলমের দিক নির্দেশনায় খেলোয়ার দলকে পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
বলে যানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.