
দিনাজপুরের নবাবগঞ্জে গরুর সাথে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ট্রলির চাপায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভূতি ভূষন রায় ব্রতি জানান, নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা এলাকার সকাল ১১টার দিকে গরুর সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে লিমন হোসেন (২৪) নামে একজন মোটর সাইকেল চালক। এসময় ট্রলির চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে সে।
নিহত লিমন হোসেন (২৪) দিনাজপুরের বিরামপুর উপজেলার উত্তর কাজীপাড়া গ্রামস্থ মৃত বকুল হোসেনের ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুরের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসক। ঘাতক ট্রলি থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্হা নেবেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.