
মুজিব শতবর্ষপূর্তি উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামের সম্মেলন কক্ষে শতভাগ পুনর্বাসন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, উপজেলার ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ উপকারভোগীরা।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাগাতিপাড়ায় মোট ৩৮৪ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমি দিয়ে বাড়ি করে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.