প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২২, ৪:৫৩ পি.এম
ফুলবাড়ী পুলিশের বাঁধা অতিক্রম করে বিএনপি’র শোক র্যালী

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বাঁধা অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে শোক র্যালী, আলোচনা সভা, দেয়া মাহফিল, দুস্থ্য এতিমদের মাঝে খাদ্য ও কোনআন শরিফ বিতরণ করা হয়েছে।
[caption id="attachment_101812" align="alignnone" width="300"]
ফুলবাড়ী পুলিশের বাঁধা অতিক্রম করে বিএনপি'র শোক র্যালী[/caption]
শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের কালিবাড়ী বাজার থেকে এক শোক র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রদক্ষিণ করার সময় শোক র্যালীতে পুলিশ বাঁধাদেয়,
এসময় বিএনপি'র নেতা-কর্মী পুলিশের বাঁধা অতিক্রম করে নিমতলামোড় প্রদক্ষিন করে পৌরশহরের পার্ববতীপুর বাস স্ট্যান্ড দলিয় কার্যলয়ে প্রবেশ করে। র্যালী শেষে দলিয় কার্যলয়ে আলোচনাসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
সভায় পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি‘ন সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম নুরুল্লা,
পৌর বিএনপি‘র সিনিয়ির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মন্তাজ আলী চৌধুরী, পৌর যুব দলের আহবায়ক মোঃ মানিক মন্ডল। এসময় পৌর বিএনপি‘র ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদসহ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.