গাজীপুরে ঘরের ভেতরে খাটের ওপর থেকে স্ত্রী এবং মেঝে থেকে স্বামীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ভোররাতে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)। সুফিয়ান রহমান নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই মাইকেল বণিক জানান, জরুন এলাকায় শুক্কুর সিকদারের ৬ তলা বাসার নিচ তলার একটি কক্ষের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.