
যশোরের বাঘারপাড়ায় খেলা করতে গিয়ে চোরাবালিতে পড়ে রামিম হাসান (৮) নামের একটি ছেলের মৃত্যু হয়েছে।
জানা যায়, বাঘারপাড়া উপজেলার মামুদালিপুর গ্রামের একটি পুকুরে ড্রেজার দিয়ে মাটি কাটার কাজ চলছিলো, সে সময়ে মৃত বাচ্চাটি সহ আরো বাচ্চারা খেলা করছিলো এখানে খেলা রত অবস্থায় চোরাবালিতে তলিয়ে যায় রামিম হাসান, পিতা জাহিদ শেখ সাং মামুদালিপুর, উপজেলা বাঘারপাড়া, জেলা যশোর।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং গ্রামবাসির সহায়তায় রামিম হাসানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খেলা করতে গিয়ে এমন মৃত্যুতে এলাকায় গভির শোকের ছায়া নেমে এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.