বাগেরহাটঃসনাক বাগেরহাটের ইয়েস গ্রুপ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতাল, বাগেরহাট চত্বরে স্যাটেলাইট ক্যাম্পেইন পরিচালনা করে।
ক্যাম্পেইনের মাধ্যমে ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতালের সেবাসম্পর্কিত ভাঁজপত্র আগত রোগী ও দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়া তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক তথ্যপত্র বিতরণ, তথ্য চেয়ে আবেদন ফরম পূরণ শিখানো এবং তথ্য চেয়ে আবেদন করতে উৎসাহিত করা হয়। এ সময় সেবাগ্রহীতাগণ হাসপাতালের সেবা সম্পর্কে তাদের মন্তব্য প্রদান করেন।
স্যাটেলাইট ক্যাম্পেইন পরিচালনায় অংশগ্রহণ করেন ইয়েস দলনেতা শারমিন আক্তার প্রিয়া, সহ-দলনেতা মো: হাকিম সানা, ইয়েস সদস্য স্বদেশ রহমান, নাসরিন আক্তার, সুমাইয়া আক্তার বৃষ্টি, সৈয়দ ফারহাদ হায়দার, মো: যুবায়ের খান, মো: ছামিউল ইসলাম, মো: আলিমুজ্জামান, শেখ আবু তালেব, কুসুম হাসান জুই প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.