প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২২, ১০:০৮ পি.এম
গুজব প্রতিরোধে জয়পুুরহাটে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে গুজব প্রতিরোধ গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,জয়পুুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মীলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল-পিপি, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.