প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২২, ৯:১৫ পি.এম
ঈদুল আযহা উপলক্ষে কর্মসূচির পুরস্কার বিতরণ

মোঃ আলমগীর হোসেন,খাগড়াছড়ি: খাগড়াছড়ি মাটিরাঙ্গায় ঈদুল আযহা উপলক্ষে চল্লিশ দিন তাকবীরে ওলার সাথে জামাতে সালাত আদায়কারী এবং জিলহজ্জের প্রথম ৯টি রোজাদারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার(১০ জুলাই) সকালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে মাটিরাঙ্গার নতুন পাড়া ঈদগাহ মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বন্ধু জুনিয়র যুব ক্লাবের আয়োজনে চল্লিশ দিন তাকবীরে ওলার সাথে জামাতে সালাত আদায়কারী এবং জিলহজ্জের প্রথম ৯টি রোজাদারদের ৮ জন বিজয়ীকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী।
এসময়, এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করায় নতুন পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল হান্নান যুলফিকার কে সম্মাননা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.