প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ১১:৫৭ অপরাহ্ণ
জেলা যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

জামালপুর জেলা যুবলীগের আহবানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে জামালপুর জেলা যুবলীগের আয়োজনে এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
জামালপুর জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন এর সঞ্চালনায় বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মো. বাবুল আক্তার, ওমর হাসিব চাঁন, আনোয়ার হোসেন টুরু, আব্দুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক শাহাবীর ইসলাম দোলনসহ জেলা যুবলীগ, শহর যুবলীগ, ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.