প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৩, ৬:৪০ পি.এম
কালীগঞ্জে ইউএনওকে বিদায় সংবর্ধনা

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মান্নানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান,কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু, তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম, গোড়ল ইউনিয়ন পরিষদ নুরুল আমিন, কালীগঞ্জ উপজেলা (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার) পিআইও ফেরদৌস আহমেদসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.