প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২২, ৩:২৭ পি.এম
খানসামায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা পর্যায়ে পাকেরহাটে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাশিদা আক্তারের সভাপতিত্বে ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি
এ সময় উপস্থিত ছিলেন উক্ত খেলার পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনবন্ধু এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি কামাল হোসেন,
প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ এবং সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী ও ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল,সাংবাদিকবৃন্দ,সুধীজনসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.