ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হামিদুর রহমান ওরফে হামিদ (৬৬) এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবিাদে ও সন্তাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবীতে মধুখালী উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
৩ জুন রোববার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় সংগঠনের মধুখালী শাখার যুগ্ম আহবায়ক মির্জা কালিমুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও আহবায়ক মোঃ শরিফুল ইসলামের স ালনায় সন্ত্রাসী হামলার নিন্দা ও সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু,বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার,
পৌর কাউন্সিলর আনিসুর রহমান লিটন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়,শ্রমিক নেতা মুিনরুল ইসলাম,সংরক্ষিত কাউন্সিলর নাজমা সুলতানা,ডাঃ সুলতান আহম্মদ,শেখ সেলিম,জাকির হোসেন শেখ, আনোয়ার হোসেন,রউচউদ্দিনসহ প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.