
১০-০৬-২২ ইং তারিখে বাংলাদেশ সনাতনী সংসদ ( বাসস) এর উদ্যােগে রাজারহাট উপজেলার পাড়ামৌলা গ্রামের ডাংরারহাট পাড়ামৌলা গুচ্ছগ্রাম দূর্গা মন্দিরে গীতা স্কুল শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু অজয় সরকার, শ্রীযুক্ত বাবু চন্দন রায় ( বিসিএস শিক্ষা ক্যাডার ) প্রভাষক, কুুড়িগ্রাম মহিলা সরকারি কলেজ কুুড়িগ্রাম, শ্রীযুক্ত রণবীর রায় ( শিক্ষক ), উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সনাতনী সংসদ বাসস এর প্রতিষ্ঠাতা সজীব কুমার রায়। এবং আরো উপস্থিত ছিলেন সনাতনী সমাজে গণ্যমাণ্য ব্যক্তি।
বক্তারা গীতা শিক্ষা প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ঐক্যের কোন বিকল্প নাই। সনাতনীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিপদে একে অপরের পাশে থাকার অনুরোধ করেন। অনুষ্ঠানে উপস্থিত গীতা শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সনাতনী সংসদ (বাসস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক গীতা বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এভাবেই সারা বাংলাদেশে গীতার আলোয় আলোকিত হচ্ছে সনাতনী নতুন প্রজন্ম। জয় গীতা। জয় (বাসস) জয়, জয় হোক মানবতার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।