মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ আগামী বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে ফরিদপুরের মধুখালী পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট ও কালভাট ইত্যাদি সংস্কারের কাজ হাতে নিয়েছে মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।
তারই ধারাবাহিকতায় আজ ৭ জুন মঙ্গলবার সকাল ৯ টার সময়, ৯ নং ওয়ার্ডে বনমালীদিয়া গ্রামে সরদার পাড়া খালের পারের রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়। ইতিমধ্যেই এই খালের ৪ টি কালভাট তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। কাজগুলো তদারকি ও পরিচালনা করছেন ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কমিশনার মুসা খান,
সংস্কারের কাজ সরেজমিনে পরিদর্শন করে উদ্বোধন করেন মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ। সেই সাথে উপস্থিত ছিলেন মধুখালী পৌরসভা প্যানেল মেয়র ৪ নং ওয়ার্ড কমিশনার আনিচুর রহমান লিটন। এছাড়া কাদের মোল্ল্যা,আবুল হাসেম (দয়াল) সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র মহোদয় তার পিতা অসুস্থ থাকায় বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন, সকলের কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.