
নান্দাইল উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নান্দাইল উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর স্বাক্ষরিত (সংশোধিত) একটি চিঠির মাধ্যমে মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, নান্দাইল উপজেলা ছাত্রলীগের আগের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
এ ব্যাপারে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগসহ সকলের মতামতের ভিত্তিতে তৌফিকুল ইসলাম মামুন সভাপতি
ও শাহ্ মাহমুদুল হক সৌরভ কে সাধারণ সম্পাদক করে নান্দাইল উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটির সাফল্য কামনা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.