মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ২৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি মূল্যবান গাছ কেটে নিলেন ইস্কুল কমিটির সভাপতি সৈয়দ শিওন সাইফ কবির। ১৯/ এপ্রিল মঙ্গলবার সরোজমিনে গিয়ে জানা যায়,নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের থেকে একটি বরই গাছ ও একটি কাঁঠাল গাছ কেটে নিয়ে গেছে অত্র ইস্কুল কমিটির সভাপতি কবির এলাকার সৈয়দ মনজুর এর ঘোড়ার গাড়িতে করে। এসময় স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা প্রথমে কেউ ভয়ে ক্যামেরার সামনে ওই কমিটির সভাপতির নাম প্রকাশ করতে চান নাই, এসময় ইস্কুলের সামনের দোকানদার হেমায়েত জানান সভাপতি কবির লোক দিয়ে গাছ গুলা কেটে নোয়াগ্রামের সৈয়দ মুনজুর এর ঘোড়ার গাড়িতে নিয়ে গেছে তা আমি দেখেছি ওরা খারাপ মানুষ আমি প্রতিবন্ধী কিছু বললে বিপদে পড়বো।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন ক্ষমতার দাপটে ওই এলাকায় কবির অনেক কিছু করে থাকেন, তারা আরও বলেন প্রবাসী মিজান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ওই কবির, তাদের সামনে কথা বলে এলাকায় থাকা দুষ্কর তা না হলে কিভাবে ইস্কুলের গাছ ভোরবেলাতে কেটে নিয়ে গেলো। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ইস্কুল বন্ধ ছিলো আমি ছিলাম না গাছ টাকার ঘটনা শুনেছি ইস্কুল কমিটিদের বলেছি ব্যবস্থা নেয়ার জন্য,প্রধান শিক্ষক জাকির হোসেন আরো বলেন আমি সরকারি চাকরি করি অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকতে হয়।
গাছ কাটার বিষয়ে শাওন সাইফ কবির এর সাথে কথা বলার জন্য গেলে তিনি গাছ কাটার ঘটনা অস্বীকার করেন। এবং সাংবাদিকদের উপর চড়াও হয়ে ওঠেন তখন তার কাছের কিছু জানার চেষ্টা করলে তিনি উল্টো পাল্টা কথা বলেন,এবং বলেন গাছ কাটার বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি কারা গাছ কেটেছে আমি জানিনা।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃসাইফুজ্জামান খান এর সাথে কথা হলে তিনি বলেন আমি গাছ কাটার বিষয়ে জানতে পারছি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি সুনিদৃষ্ট কাউকে এখনো পায়নি, আপনারা যখন তথ্য দিয়েছেন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আজগর এর সাথে কথা হলে তিনি বলেন,গাছ কাটার বিষয়টা খুবই দুঃখজনক তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.