
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারের সুনামধন্য ঐতিহ্যবাহী টিডিভি ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি।
জানা যায়, বুধবার (১৩ জুলাই) রাতে টিডিভি ক্লাবের কমিটি গঠনের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, উপদেষ্ঠা ও বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. ইলিয়াছ শরীফ এবং কাস্টুমের যুগ্ম কমিশনার তাসনিমুর রহমান (হিরো সিকদার)।
ক্লাবের সকল সদস্য কমিটি গঠনের সকল দায়িত্ব ওই জনের উপর ছেড়ে দেন। পরে তারা খন্দকার ওমর হাফিজ মুক্তিকে সভাপতি ও মো. কামাল হোসেন সিকদারকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.