
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে "নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জে কর্মরত বিভিন্ন সংবাদ পত্রিকার প্রতিনিধিগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.