প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২২, ৮:১৬ পি.এম
বাংলাদেশী দাতব্য সংস্থা সাফ এর উদ্যোগে ১৫০০ পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ

আজম খাঁন,বাঘারপাড়া (যশোর) : বাংলাদেশী দাতব্য সংস্থা সাফ- এর উদ্যোগে জার্মান দাতব্য সংস্থা হাসানে ইন্টারন্যাশনাল ই.ভি রায়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৫০০ লোকের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সাফ'র পক্ষে সাফ এর উপদেষ্টা এ্যাপরাক কবীর ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, হাসানে ইন্টারন্যাশনাল এর পক্ষে রাফেত বদরগুলু উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশীদ স্বপন ,আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক নজরুল ইসলাম , ইউনুস শেখ, ফয়সাল আহম্মেদ মিল্টন ডাঃ ইনামুল কবীর, ইউপি সদস্য আব্দুল খালেক, ফিরোজ হাসান প্রমুখ। উলেখ্য কয়েক বছর ধরে কোরবানি ঈদের পরের দিন তারা দুস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করে আসছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.