নিজস্ব প্রতিনিধি: ডোমারে নিজ ঘর থেকে রুহুল আমিন মুন্না (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (২৩ সেপ্টেম্বর) শুক্রবার রাত ১০ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের সবুজ পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন মুন্না সবুজপাড়া এলাকার শ্রমিক নেতা আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মুন্না বাড়ীতে এসে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষন দরজা না খুলায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলেও তার কোন সারা শব্দ না পাওয়ায়, তারা দরজায় জোড়ে ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় তারা দেখেন ঘরের ছাদের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মুন্নার ঝুলন্ত দেহ ঝুলে রয়েছে।
তারা ধারনা করছেন সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে কেন বা কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছেনা।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য নিলফামারী জেলা মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.