
জানা গেছে, হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুল হক গত ৪ সেম্পেম্বর অবসরে চলে যান। বৃহস্পতিবার ওই কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান আজিজুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহন করেন। এ সময় হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেন সাবেক অধ্যক্ষ সামছুল হককে গালিগালাজ করে তার দুইটি নেমপ্লেট ভাংচুর করেন।
তবে ভাংচুরের অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তার বেশ কিছু দিন ধরে মনমালিণ্য চলছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর এ বিষয়ে খবর নিতে কলেজ ক্যাম্পাসে গেলে ওই কলেজর গোলাম মোস্তফা নামে একজন শিক্ষক উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হয়ে উঠেন।
হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক বলেন, ঘটনা জানার পর পরেই আমি শিক্ষকদের সাথে কথা বলেছি। জাকির হোসেন নামে ওই শিক্ষক কাজটি মোটেও ঠিক করেন নাই। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.