হৃদয় শীল মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের শিধলাজরি সার্বজনীন দুর্গা মন্দিরের যুবসমাজ কর্তৃক বিশাল এক নৌকা বাইচ এর আয়োজন করা হয়েছিল। শুক্রবার ঐতিহ্যবাহী ফুলেশ্বরী নদীতে উক্ত নৌকা বাইচের অংশগ্রহণ করেছিল, দুর দুরন্ত থেকে রংবেরঙের অনেক নৌকা । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
ডুমাইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। এই বিশাল নৌকা বাইচে দুইটা গ্রুপের ভাগ করা হয়েছিল। প্রথম গ্রুপে প্রথম পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ আসাদুজ্জামান তপন এবং প্রথম গ্রুপের দ্বিতীয় পুরস্কার তুলে দেন মোঃ আলহাজ্ব মতিয়ার রহমান মোল্লা, সভাপতি ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ ও মো :শাকির আহমেদ টোকন সাধারণ সম্পাদক ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ।
এবং দ্বিতীয় গ্রুপে প্রথম পুরস্কার তুলে দেন জঙ্গল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাবু কল্লোল কুমার বসু, দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় পুরস্কার তুলে দেন মোঃশাহিদুল ইসলাম (উকিল) মোল্লা,মোঃ কামরুল হাসান মামুন ও এস এম সোহাগ রানা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমাইন ওয়েলফেয়া সোসাইটির, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ,
জাগরিত ডুমাইনের মোঃ মোস্তাফিজুর রহমান( পলাশ) মোল্লা ও ডুমাইন ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাবু শ্যামসুন্দর সরকার ও সুবাস চন্দ্র বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ্ আছাদুজামান তপনের বক্তব্য শেষে নৌকা বাইচের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.