প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২২, ৮:০৬ অপরাহ্ণ
নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে দুজন কারাগারে

মোঃ রিয়াদ গাজী, নলছিটি ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুজন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার রায়াপুর এলাকার সোয়েব হাওলাদার (৩০) ও বাবুগঞ্জ এলাকার মাসুম হাওলাদার (৩২)। এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন এখন যারা মাছ ধরেন তারা বেশিরভাগই মৌসুমি জেলে। এছাড়া অন্য এলাকা থেকে লোক এসেও মাছ শিকারে লিপ্ত আছেন। এদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি করেন তারা।
মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে তাদেরকে সুগন্ধা নদী থেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সৈয়দ নজরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.