তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার রাতে পূজামন্ডপগুলো পরিদর্শন করেন তিনি।
পৌরসভার নাট মন্দির পূজামন্ডপ পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন,
বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা পূজা কমিটির সভাপতি শ্যামল সাহা, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.