ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষায়ক সম্পাদক প্রায়ত আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মেডিসিনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রোববার ১১ ডিসেম্বর সকালে পৌর এলাকায় নয়া পাড়া আবুল কালাম আজাদ মেডিসিনের নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম, উপজেলা জাতীয় পাটির সভাপতি এ কে এম হামিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান হিটলার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম, যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন,ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ দোয়া মহফিলে কয়েক হাজার লোক উপস্থিত ছিলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.