গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ আফাজ উদ্দিন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আফাজ উদ্দিন (৪০) গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। কারাগারে তার হাজতি নং-১৩৩২/২২। তার নামে ময়মনসিংহের মুক্তাগাছা থানা একটি ও গাজীপুরের শ্রীপুর থানায় চারটি মাদক মামলা রয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেলসুপার মো. নুরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাজতি আফাজ উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.