চলবে ১৮ মার্চ সকাল ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত
পাইকগাছায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে ১ দিনের হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি উপজেলা মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের নেতৃবৃন্দ জানিয়েছেন, ১৮ মার্চ সকাল ৮ থেকে বেলা ১ টা পর্যন্ত উপজেলা সদরের ডায়াবেটিক সমিতিতে হৃদরোগীদের ফ্রি স্বাস্থ্য সেবা দিবেন হৃদরোগ বিশেষজ্ঞ খুলনার মনিপাল এএফসি হাসপাতালে (সাবেক ফর্টিস হার্ট ইনস্টিটিউট ও হাসপাতাল) ডা, মাসুদ করিম। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ বর্তমানে খুলনার মনিপাল এফসি হাসপাতালে ইতোমধ্যে অনেক মৃত্যুপথযাত্রী হার্ট অ্যার্টাকের রোগীদের প্রাইমারি পিসিআই সহ আন্তরিক সেবা দিয়ে অনন্য সফলতা দেখিয়েছেন।এ হার্ট ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি, রোগীর ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
বিস্তারিত জানতে ফোন করুন : ০১৭৮৮ ৫৫ ৮৮ ৩৩ নম্বরে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.